← Back

ক্যানসারের টিকা আনল রাশিয়া, ট্রায়ালে শতভাগ সাফল্য

এন্টারোমিক্স নামের টিকাটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি; বাজারে আসছে চলতি মাসেই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ক্যানসারের টিকা আনল রাশিয়া
ছবিঃ ক্যানসারের টিকা আনল রাশিয়া
ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করলো রাশিয়া। দেশটির গবেষকরা তৈরি করেছেন ‘এন্টারোমিক্স’ নামের এক নতুন টিকা, যা মেডিকেল ট্রায়ালে শতভাগ সাফল্য দেখিয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই চলতি মাসেই এটি বাজারে আসবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগের প্রতীক হিসেবে বিবেচিত ক্যানসার এখন ক্রমেই নিয়ন্ত্রণযোগ্য হয়ে উঠছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এবার ক্যানসার মোকাবিলায় নতুন আশার আলো দেখাল রাশিয়া।

দেশটির ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ‘এন্টারোমিক্স’ নামের এই টিকা। গবেষকরা জানিয়েছেন, ট্রায়ালে এটি শতভাগ সাফল্য দেখিয়েছে।

 

রুশ গণমাধ্যম জানিয়েছে, এন্টারোমিক্স হবে ক্যানসারের বিরুদ্ধে তৈরি প্রথম mRNA ভিত্তিক টিকা। এমআরএনএ হলো এক ধরনের প্রোটিন, যা দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার উপযোগী করে তোলে। এ প্রযুক্তিই ব্যবহার করা হয়েছিল করোনাভাইরাসের টিকা তৈরিতেও।

 

গবেষণা অনুযায়ী, এই টিকা ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে সবচেয়ে বেশি কার্যকর। শুধু ক্যানসার কোষ ধ্বংসই নয়, বরং এটি বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করতে সক্ষম।

গবেষকরা আরও জানান, টিকা গ্রহণকারীদের শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ কারণে টিকাটিকে চিকিৎসাবিজ্ঞানে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

বর্তমানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে এন্টারোমিক্স। অনুমোদন মিললেই চলতি সেপ্টেম্বর মাসেই বাজারে পাওয়া যাবে এই বহুল প্রত্যাশিত টিকা।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন