গুরুদাসপুরে ১১টি ইটভাটার মধ্যে লাইসেন্স আছে মাত্র দুটির; জনবসতি ও কৃষিজমিতে ধোঁয়া, বিনষ্ট হচ্ছে সড়ক
নাটোরের গুরুদাসপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশির ভাগ ভাটা; কৃষি অফিস জানিয়েছে, গত বছর ফসলি জমি কমায় ধানের আবাদ প্রায় ১০০ টন কমেছে।
- উপজেলার ১১ ইটভাটার মাত্র দুটির লাইসেন্স আছে
- কম উচ্চতার চিমনির ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকিতে শিক্ষার্থী, রোগী ও বাসিন্দারা
- কৃষি অফিস: ফসলি জমি কমে গত বছর ধানের আবাদ কমেছে প্রায় ১০০ টন