শেরপুরে রাতের আঁধারে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কর্তন; লক্ষাধিক টাকা ক্ষতির দাবি
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে বর্গা জমির কলাবাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা; থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
- মঙ্গলবার দিবাগত রাতে সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে ঘটনা
- ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ ও মেহেদী হাসান; তিন বিঘায় কলার চাষ
- ওসি বলছেন, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে