ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাইমিন সুলতানা মিভা নিজের শিল্পভুবনে নতুন মাইলফলক ছুঁয়েছেন। এবারের আসরে তিনি প্রদর্শন করবেন “The Lost Center – Art in Crisis” শিরোনামের কাজ, যেখানে সমসাময়িক পরিবেশগত সংকট ও মানবিক অস্তিত্ব নিয়ে তাঁর শিল্পীসুলভ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
মিভার এ অর্জন শুধু ব্যক্তিগত গৌরবই নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পসফরের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
এর আগে তিনি California Young Artists Expo 2024 (Irvine, USA), Creative Space Academia 21 (Harajuku, Tokyo) এবং Santa Monica Gallery (USA)–তে নিজের শিল্পকর্ম প্রদর্শন করে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন। এসব সাফল্য তাঁকে ইতিমধ্যেই তরুণ প্রতিভাদের অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বুসান আন্তর্জাতিক পরিবেশ শিল্প উৎসবের অনলাইন প্রদর্শনী চলবে ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বুসানের বিভিন্ন গ্যালারিতে তাঁর কাজ অফলাইনে প্রদর্শিত হবে।
বিশেষজ্ঞদের মতে, মিভার শিল্পকর্ম শুধু নান্দনিক দৃষ্টিভঙ্গিই নয়, বরং সামাজিক ও পরিবেশগত সচেতনতার প্রতিফলনও বহন করে। তাঁর এ অংশগ্রহণ বাংলাদেশের তরুণ শিল্পীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা এবং বিশ্ব শিল্পমঞ্চে বাংলাদেশের শিল্প ঐতিহ্যকে আরও শক্তভাবে তুলে ধরবে।