← Back

টাইফয়েডের টিকা দেওয়া শুরু, সুবিধাভোগী ৫ কোটি শিশু

দেশব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশুই পাবেন টিকা

নিজস্ব প্রতিবেদক
ভ্যাকসিন
ছবিঃ ভ্যাকসিন (ফাইল ফটো)
সরকারের নতুন ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে; নিবন্ধন না থাকলেও টিকা নিতে পারবে।

রোববার (১২ অক্টোবর ২০২৫) থেকে সারাদেশে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এমনকি জন্মনিবন্ধন না থাকলেও ম্যানুয়ালি টিকা নিতে পারবে শিশুরা। জ্বর, সংক্রমণ ও টাইফয়েডজনিত মৃত্যুর ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৯ সালে পাকিস্তানে, ২০২২ সালে নেপালে এবং বর্তমানে ভারতের মুম্বাইয়ে টাইফয়েড টিকা ব্যাপক আকারে দেয়া হয়েছে। টিকার মান শতভাগ নিশ্চিত করে এই ক্যাম্পেইনে অর্ন্তভুক্ত করা হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, দূষিত পানি, খাবার এবং সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া থেকেই টাইফয়েড ছড়ায়। টিকা ক্যাম্পেইনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং স্বাস্থ্যঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

সরকারি নিবন্ধনের আহ্বান সত্ত্বেও, নিবন্ধন না থাকলেও যাতে সবাই সুবিধা পেতে পারে সে জন্য বিশেষ ছাড় দেয়া হয়েছে। বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান, হাসপাতালেও এই টিকা কার্যক্রম চলবে।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন